Ortho Songbad আর্কাইভ

উপলক্ষে ছোটাছুটি না করার আহ্বান প্রধানমন্ত্রীর

উপলক্ষে ছোটাছুটি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
ঈদ উপলক্ষে সবাইকে ছুটোছুটি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

শেখ হাসিনা বলেন, করোনাকালীন সময়ে বেঁচে থাকলে তো আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানেই আছেন সেভাবেই ঈদ উদযাপন করুন। আর যারা বিত্তশালী আছেন তারা যারা একটু দুঃস্থ তাদেরকে সহযোগিতা করুন।

তিনি বলেন, করোনা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য সবার কাছে আমার অনুরোধ। আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই আপনারা করবেন না। কারণ এই যাতায়াতটা করতে গেলেই কে যে সংক্রমিত আপনি জানেন না, কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোককে সংক্রামিত করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার