এসএসসির ফরম পূরণ করা যাবে ২২-২৯ মে পর্যন্ত

এসএসসির ফরম পূরণ করা যাবে ২২-২৯ মে পর্যন্ত
দেশজুড়ে বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এজন্য কোন বিলম্ব ফি দিতে হবে না।

বৃহস্পতিবার (৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেননি, তারা আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মে।

ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এরমধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষাবোর্ড।

ওই সময় আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, আমার জানা মতে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ গিয়েছিল। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরবর্তীতে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেওয়া হবে।

আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার কথা ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি