আজও ৮ বিভাগে ঝড়বৃষ্টির আভাস

আজও ৮ বিভাগে ঝড়বৃষ্টির আভাস
টানা দাবদাহ শেষে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। গতকাল (৭ মে) দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এদিন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে (৭৩ মিলিমিটার)। আজও সেই ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। দেশের ৮ বিভাগেরই কোনো না কোনো এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে।

শনিবার (৮ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

দেশের অধিকাংশ অঞ্চলে ঝড়বৃষ্টি হলেও দু-একটি অঞ্চলে এখনও দাবদাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা