বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি খালেদা জিয়ার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৯ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, আইনমন্ত্রণালয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন পাঠানো হয়েছিল। আইনের ধারা অনুযায়ী তার সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা তাকে এখন সিদ্ধান্ত জানিয়ে দেবো। তিনি বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন।
এর আগে সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।