Ortho Songbad আর্কাইভ

অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী

অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী
দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদর নির্দেশে অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (৯ মে) এরই অংশ হিসেবে সাভার সেনানিবাস সংলগ্ন বমকা এবং পল্লিবিদ্যুৎ এলাকায় সহায়তা প্রদান করেছেন তারা।



এসময় সর্বমোট ৩৬৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা চলমান থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার