কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও হলেন হাসান তারেক
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অনুমোদন পেয়েছেন হাসান তারেক। গত বৃহস্পতিবার (৬ মে) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে অনুমোদন দিয়েছে।
রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ১ ফেব্রুয়ারি ২০২১ হতে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত তিন বছরের জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হাসান তারেকের নিয়োগ অনুমোদন করেছেন।