Ortho Songbad আর্কাইভ

ইসলামী ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা

ইসলামী ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্সুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা। আগের হিসাববছরে এনএভি ছিল ১৪ টাকা ৮৫ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৫১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩ পয়সা।

আগামী ৭ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

মুল সাইট থেকে

পুজিবাজার