Ortho Songbad আর্কাইভ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৬৬ পয়সা।

৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে ব্যাংটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ২৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার