Ortho Songbad আর্কাইভ

বিএসআরএমের ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বিএসআরএমের ২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটোর মধ্যে- বিএসআরএম স্টিল লিমিটেডের পর্ষদ সভা আগামী ২০ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের পর্ষদ সভা আগামী ২০ মে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার