বঙ্গবন্ধু সেতুতে তিন দিনে ৭ কোটি ৪৯ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে তিন দিনে ৭ কোটি ৪৯ লাখ টাকা টোল আদায়
করোনাভাইরাস মহামারির মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারা হয়েছে। গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ২৫ হাজার ৪৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে সাত কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। গত ১০ মে এই সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। ১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। ১২ মে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়। এসময় টোল আদায় হয় দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। তবে এই হিসাব আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ধরা হয়। এ কারণে বুধবার (১২ মে) সকাল ৬টার পর থেকে হিসাব দিতে পারেননি সেতু কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা