কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে দেশটির রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন।

মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে মারা যান। বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান।

উল্লেখ্য, মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা