তিন মাসের মধ্যে দেশে সর্বনিম্ন করোনা শনাক্ত

তিন মাসের মধ্যে দেশে সর্বনিম্ন করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৬১ জনের দেহে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দেশে করোনা শনাক্ত হয়েছিল ২৯১ জনের দেশে। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (১৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৭৫৮ জনের।

এর আগে শুক্রবার (১৪ মে) দেশে করোনায় ২৬ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ৮৪৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭৯৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো