Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার ( ২০ মে) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ মে, রোববার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে, সোমবার।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার