Ortho Songbad আর্কাইভ

সরকারি চাকরিজীবীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

সরকারি চাকরিজীবীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বলে রোববার (২২ মার্চ) সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সরকারি একটি সূত্রে জানা যায়, এ আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। যেমন- শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।

মুল সাইট থেকে

পুজিবাজার