Ortho Songbad আর্কাইভ

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে।

শনিবার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৩০ জনের।

এর আগে শুক্রবার (২১ মে) দেশে করোনায় ২৬ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৫৭ হাজার ৬০১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৭২ লাখ ২০ হাজার ৪২১ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার