Ortho Songbad আর্কাইভ

৩ কোম্পানির বোর্ড সভা স্থগিত

৩ কোম্পানির বোর্ড সভা স্থগিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো : এশিয়া ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

জানা গেছে, সম্ভাব্য করোনার মহামারী থেকে উদ্ভুত পরিস্থিতিতে কোম্পানি তিনটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে কোম্পানি তিনটির বোর্ড সভার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে ইস্টার্ন ব্যাংক ২৯ মার্চ, ব্র্যাক ব্যাংক ২৫ মার্চ এবং এশিয়া ইন্স্যুরেন্স ৩১ মার্চ বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার