Ortho Songbad আর্কাইভ

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা।

আলোচিত সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৭৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার