Ortho Songbad আর্কাইভ

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ১৮ কর্মকর্তা

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ১৮ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশে পরিদর্শক পদমর্যাদার ১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।

রোববার (২৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস।





এর আগে রোববার (২৩ মে) পৃথক দুই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১২ জন পুলিশ সুপার (এসপি) ও ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপন দুইটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের ১২ জন পুলিশ সুপার (এসপি) ও ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত বাস্তবায়ন করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার