Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিকে লোকসানে লিগ্যাসি ফুটওয়ার

তৃতীয় প্রান্তিকে লোকসানে লিগ্যাসি ফুটওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১)  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির লোকসান হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২২ পয়সা।

আর ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১০ টাকা ৫১ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার