Ortho Songbad আর্কাইভ

বাটা সু’র পর্ষদ সভার তারিখ ঘোষণা

বাটা সু’র পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১ জুন বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার