Ortho Songbad আর্কাইভ

পুনরায় উৎপাদন শুরু হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলের

পুনরায় উৎপাদন শুরু হচ্ছে সোনারগাঁও টেক্সটাইলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ মে কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইতোমধ্যে কোম্পানিটির উৎপাদন সম্পর্তিক যাবতীয় কাজ শেষ হয়েছে। এর আগে কোম্পানিটি দুই দফায় কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল।

প্রসঙ্গত, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩৭ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার