চবির ভর্তি পরীক্ষা শুরু ২০ আগস্ট

চবির ভর্তি পরীক্ষা শুরু ২০ আগস্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের তারিখ ঘোষণা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট ও ২৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ মে) চবির ভেরিফাইড ফেসবুক পেজে উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার ও ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানান হয়।

এর আগে, রোববার (২৩ মে) ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৬তম সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার আগের তারিখ পেছানো দেয়া হয়।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা
‘বি’ ইউনিট ৫ আগস্ট, ‘ডি’ ইউনিট ৭ আগস্ট, ‘এ’ ইউনিট ৯ আগস্ট, ‘সি’ ইউনিট ১১ আগস্ট, ‘বি১’ ও ‘ডি১’ ইউ-ইউনিটদ্বয় ১২ আগস্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

আইসিটি সেল সূত্রে জানা যায়, চবির চার ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এবার সর্বমোট আবেদন করেছেন এক লাখ ৮৩ হাজার ৮৭০ জন। এছাড়া আবেদন করেও টাকা জমা না দেয়ায় ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন ১১ হাজার ৯২২ শিক্ষার্থী।

অপরদিকে, চবির ৪৮ বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন রয়েছে চার হাজার ৯২৬টি। সে হিসেবে এক আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৭ জন শিক্ষার্থী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি