শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি থাকলেও কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। দীর্ঘদিনের সেই আক্ষেপ অবশেষে ঘুচলো টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন তামিম-মুশফিকরা। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসার পাশাপাশি টাইগাররা গড়ল এক নতুন ইতিহাস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে তামিমবাহিনী জিতেছিল ৩৩ রানে। টানা দ্বিতীয় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুললো টাইগাররা।

শুধু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতাই নয়, দ্বিতীয় ম্যাচটি জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। যেখানে ৮ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রয়েছে ৪০টি করে পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারবে বাংলাদেশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো