শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ
দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ জুন থেকে এসব শিক্ষাপ্রিতিষ্ঠান খোলা হতে পারে।

বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এর আগে গতকাল বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেওয়া হবে। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস করানো হবে।

শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ দ্রুত খোলা হলেও আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক দুই ডোজ টিকা দেওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামী ১৩ জুন থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়