Ortho Songbad আর্কাইভ

আজ থেকে চলবে সব ধরনের নৌযান

আজ থেকে চলবে সব ধরনের নৌযান
সব ধরনের নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৮ মে) সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

২৫ মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২৬ মে ভারতের ওডিশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

বৈরী আবহাওয়ার কারণে ২৬ মে ভোর থেকে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে পদ্মাসহ বিভিন্ন নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সেই সঙ্গে তীব্র স্রোতও বয়ে যায়। ইয়াস এর প্রভাবে দেশের উপকূলের অনেক এলাকায় বাঁধ ভেঙে গেছে। অনেক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ।

মুল সাইট থেকে

পুজিবাজার