‘সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত লকডাউন চলবে’
জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ ৫ শতাংশে না পৌঁছানো পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শও এসেছে কমিটি থেকে, সেটি বিবেচনা করা হবে। এ ছাড়া আরও ৪ জেলা বিশেষ করে সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর এমনকি যশোরের কথাও শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, অবশ্যই জীবন-জীবিকার ক্ষতি না করে পরামর্শক কমিটির এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে। বর্তমানে সংক্রমণ ৮ থেকে ৯ শতাংশের দিকে। অর্থাৎ পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে আশা করছি।
এছাড়াও তিনি বলেন, আপনরা ইতোমধ্যেই জেনে গেছেন যে, সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য। বর্তমানে ভারতের সঙ্গে ৩৬টি জেলার সীমান্ত রয়েছে।