মসজিদে জামাত নিয়ে বৈঠকে বসেছে ইফা
মসজিদগুলোয় মুসল্লিদের আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৈঠকে অংশ নিতে আলেমদের আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্তগুলো জানাবে।
করোনার সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবে মসজিদুল হারামাইনসহ সব মসজিদ বন্ধ। কুয়েত, মিসর, মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিম প্রধান দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে কোনও কোনও আলেম মসজিদ বন্ধের বিরোধিতা করছেন। উল্টো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে আলোচনায় বসেছেন ইফা।
জানা গেছে, ইফা মহাপরিচালক আনিস মাহমুদ মঙ্গলবার সকালে আগারগাঁও কার্যালয়ে আলেমদের নিয়ে বৈঠক করবেন। এছাড়া টেলিফোনে দেশের বিভিন্ন জেলার আলেমদের মতামত নেওয়া হবে। সরকার জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে মসজিদ নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার শঙ্কায় আলেমদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।