ওরিয়ন ফার্মার দুই পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হচ্ছে

ওরিয়ন ফার্মার দুই পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ হচ্ছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার দুই সহযোগী কোম্পানি ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেড ও ডাচ-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের মেয়াদ শেষ হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চুক্তি অনুযায়ী ওরিয়ন পাওয়ার ম্যানেজমেন্ট লিমিটেডের জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হয়েছে। আর ডাচ-বাংলা পাওয়ারের মেয়াদ আগামী জুলাই মাসে শেষ হবে।

আরও জানা যায়, সহযোগী কোম্পানি দুইটির বিদ্যুৎ সরবরাহের মেয়াদ বাড়ানোর জন্য ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করা হয়েছে। কোম্পানি দুইটি আরও ৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ চুক্তির মেয়াদ বাড়াতে চায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন