এক মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৪

এক মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৯৮৮ জন। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ৩০ এপ্রিল শনাক্ত হয়েছিল ২ হাজার ১৭৭ জন।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

বুধবার (০২ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ২০ হাজার ২৫৯ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।

এর আগে গতকাল (মঙ্গলবার) দেশে করোনায় ৪১ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (০২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ১০ হাজার ৩৪৪ মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন। আর গতকাল মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো