সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির শীর্ষে বিমা খাত

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির শীর্ষে বিমা খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পেয়েছে ১৩ খাতে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ১২ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে ৭টি খাতে দর কমেছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জীবন বিমা খাতে ৫ দশমিক ৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিমেন্ট খাতে ৫ দশমিক ৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও বস্ত্র খাতে ৫ দশমিক ২ শতাংশ, আর্থিক খাতে ৩ দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৪ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ৪ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশ খাতে দশমিক ৬ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে পেপার অ্যান্ড প্রিন্টিং, জ্বালানি-বিদ্যুৎ, ব্যাংক, ভ্রমণ,খাদ্য, পাট ও আইটি খাতে দর কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন