২৪ ঘণ্টায় করোনায় ৪৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮০১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৪৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৩৭০ জন।
শনিবার (০৫ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ১১৫ জনের।
এর আগে, গতকাল (শুক্রবার) দেশে করোনায় ৩৪ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় ১ হাজার ৮৮৭ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৭৭৩। আর শুক্রবার মৃত্যু হয়েছিল ১০ হাজার ২৯৬ জন এবং আক্রান্ত হয়েছিল ৪ লাখ ৭১ হাজার। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু ও আক্রান্ত কিছুটা কমেছে।