দুইদিন বিরতির পর ফের শুরু সংসদের বৈঠক

দুইদিন বিরতির পর ফের শুরু সংসদের বৈঠক
দুইদিন বিরতির পর জাতীয় সংসদের বৈঠক শুরু হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে সংসদের বৈঠক শুরু হয়।

এর আগে ২ জুন চলমান একাদশ সংসদের ১৩তম ও বাজেট অধিবেশ শুরু হয়। এর পরদিন সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হয়।

সরকারের ভাষ্য অনুযায়ী, করোনা মহামারিতে আগামী অর্থবছরের বাজেট হচ্ছে মানুষের জীবন-জীবিকার রক্ষাকে প্রাধান্য দিয়ে। এটি হচ্ছে বাংলাদেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত এই বাজেটের পরিমাণ ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। যা স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের আকারের চেয়ে ৭৬৭ দশমিক ৯৬ গুণ বড়।

মহামারি করোনার কারণে অনাড়ম্বরভাবে বাজেট উত্থাপন হয় জাতীয় সংসদে। এমনকি সব এমপিও সংসদে যেতে পারেননি। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ১৭০ জনের মতো এমপি। কারোনার জন্য দূরত্ব বজায় রাখার জন্যই এই ব্যবস্থা। আর সব মন্ত্রী-এমপিকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সংসদে প্রবেশ করতে হয়েছে। দেখাতে হয়েছে করোনা নেগেটিভ সার্টিফিকেট।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবার এক ঘণ্টারও বেশি সময় বাজেট উপস্থাপন করলেও নিজে পাঠ করেছেন সব মিলিয়ে ১৫ মিনিটের মতো। বাকি পুরোটাই তিনি পাওয়ার পয়েন্ট এবং অডিও-ভিজুয়াল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রীর অনুরোধে তার ১৯২ পৃষ্ঠার বাজেট বক্তব্য পঠিত বলে সংসদে গ্রহণ করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা