ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস
চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

রোববার (৬ জুন) বিকেলে এক সতর্কবাণীতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংমিশ্রণের ফলে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বিকেল চারটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টি হতে পারে।

এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে স্থানীয়দের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো