Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংকের পর্ষদ সভা স্থগিত

এবি ব্যাংকের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে।

অনিবারয কারণে কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি আগামী ৩১ মার্চ, বিকাল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল।

পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে কোম্পানিটি।

কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার