ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
সরকারি-বেসরকারি অফিসে ছুটির পর ঘরমুখী মানুষের যাত্রা ও মহাসড়কে যানবাহন বিকল হওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে শুরু হওয়া যানবাহনের এই লাইন বুধবার সকালে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়েছে।
ভয়াবহ এই যানজটে আটকে পড়া হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
করোনাভাইরাসের মহামারীরূপ সংক্রমণের মধ্যে সারাদেশে সরকারি-বেসরকারি ছুটি ঘোষণার পর ব্যাপক হারে মানুষ ঘরমুখী হয়ে পড়ে।
রাজধানী থেকে একযোগে অনেকে বাড়ি ফেরা শুরু করলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
এছাড়া মহাসড়কের চলমান উন্নয়ন কাজ এবং একটি যান বিকল হয়েও যানজট তীব্রতর করে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পথে শিমুলিয়া ঘাটেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় হাজার হাজার মানুষ গাদাগাদি করে ফেরিতে পদ্মা পার হয়েছেন।