Ortho Songbad আর্কাইভ

ডেল্টা হসপিটালের বিডিং শেষ হচ্ছে আজ

ডেল্টা হসপিটালের বিডিং শেষ হচ্ছে আজ
পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকা উত্তোলন করবে ডেল্টা হসপিটাল লিমিটেড।

এ জন্য কোম্পানিটির নিলাম বা বিডিং গত ২২ মার্চ, রোববার বিকাল ৫টায় শুরু হয়েছিল; যা আজ ২৫ মার্চ বিকাল ৫টায় শেষ হবে।

নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধরণ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটিকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার অংশ হিসেবে নিলামের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি এবং কাট-অফ প্রাইস নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মুল সাইট থেকে

পুজিবাজার