Ortho Songbad আর্কাইভ

ব্লক মার্কেটে লেনদেন ২৩৮ কোটি টাকার

ব্লক মার্কেটে লেনদেন ২৩৮ কোটি টাকার
বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।

এসব কোম্পানির ২৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো ২৪ লাখ ২৩ হাজার ৩৫০টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে।

এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩৭ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৩ লাখ ৫৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ১৮ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার