এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত

এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৩টা ৪৫ মিনিটে এক ভার্চুয়ালি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এটি নন-কনভার্টেবল আনসিকিউরড কুপন বন্ড, যা ব্যাসেল-৩ এর শর্তমোতাবেক ব্যাংকের টায়ার-২ এর মূলধন হিসেবে বিবেচিত হবে।

ব্যাংকের উত্তরোত্তর প্রবৃদ্ধি, বর্তমান মাইক্রোক্রেডিট প্রোগ্রাম এবং সারা দেশের ক্রেডিট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ব্যাংকের ১২২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন এবং বিধিসমূহ পরিপালন সাপেক্ষ কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন