Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে এনসিসি ব্যাংক

আগ্রহ কমার শীর্ষে এনসিসি ব্যাংক
গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে এনসিসি ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস এনসিসি শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ টাকায়। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ২১ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর সাউথইস্ট ব্যাংকের ১৬ দশমিক ৭৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৭৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১৪ দশমিক ৮৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৬৯ শতাংশ, এবি ব্যাংকের ১৪ দশমিক ৩৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ২৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১২ দশমিক ৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ১২ দশমিক ০৫ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার