রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৩ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
রোববার (১৩ জুন) রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমে এ তথ্য জানান।
জানা যায়, মৃত ১৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর দুই, নাটোরের এক, নওগাঁর তিন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।
মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং নওগাঁর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গে মারা গেছেন।
রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।