Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না আমান ফিড

দর বৃদ্ধির কারণ জানে না আমান ফিড
পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৮ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আর ১৩ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এই ১৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাতা ৬০ পয়সা বা ৬০ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার