Ortho Songbad আর্কাইভ

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিকুর রহিম
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানিয়েছে, মে মাসের সেরা হয়েছেন মুশফিক।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন মুশফিক। মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাঠে গত মাসে প্রথম ওয়ানডেতে ৮৪ রান করেন মুশফিক। দ্বিতীয়টিতে ১২৫ ও শেষ ম্যাচে ২৮ রান। সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজ সেরার পুরস্কারও পান এই তারকা ক্রিকেটার। এর স্বীকৃতি হিসেবেই ওই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুল সাইট থেকে

পুজিবাজার