দর বৃদ্ধির কারণ জানে না এস আলম কোল্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর বিনা কারণেই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১৪ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার দর গত ২ জুন ছিল ২২ টাকা ৬০ পয়সায়। আর ১৪ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৫০ পয়সায় বা ৪৬ শতাংশ বেড়েছে।