ঢাকা ব্যাংকের বন্ড ইস্যুর সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যু করবে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত বন্ডটি হবে কনভার্টিবেল বন্ড। আর্থাৎ বন্ডটির একটি অংশ সাধারণ শেয়ারে রূপান্তর হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।
ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-১ এর অতিরিক্ত মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর আলোচিত সিদ্ধান্তটি কার্যকর হবে।