আগ্রহের শীর্ষে ছয় কোম্পানি

আগ্রহের শীর্ষে ছয় কোম্পানি
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের চার ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি মনোস্পুল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, পেপার প্রেসেসিং, তমিজ উদ্দিন টেক্সটাইল, সাফকো স্পিনিং এবং মুন্নু ফেব্রিক্স।

সূত্র মতে,আজ বিডি মনোস্পুলের শেয়ার সর্বশেষ ৮০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭৩ টাকা ১০ পয়সা।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বৃহস্পতিবার শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা।

একই সময়ে পেপার প্রেসেসিং, তমিজ উদ্দিন টেক্সটাইল, সাফকো স্পিনিং, মুন্নু ফেব্রিক্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন