Ortho Songbad আর্কাইভ

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তিন উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তিন উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের তিন উদ্যোক্তা ২১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এ.কে.এম মোশাররফ হোসাইন ৬ লাখ ৫ হাজার ৫৭৪টি শেয়ার, উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ৭ লাখ ৫৬ হাজার ৫৭৫টি শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক মাহমুদা বেগম ৭ লাখ ৫৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার ক্রয় সম্পন্ন করবে এই তিন উদ্যোক্তা

মুল সাইট থেকে

পুজিবাজার