ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ আর নেই

ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ আর নেই
দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টায় তিনি মারা যান। তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহিউদ্দিন আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার (২২ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ মহিউদ্দিন জানান, মৃত্যুকালে তার বাবার (মহিউদ্দিন আহমেদ) বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি গত প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স-এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা