Ortho Songbad আর্কাইভ

২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

২৪ ঘণ্টায় করোনায় আরও ৭৬ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জনে। এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টা) দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৮৪৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ২৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

এর আগে, সোমবার (২১ জুন) দেশে করোনায় ৭৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এছাড়া আরও ৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৮৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৮ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক কম।

মুল সাইট থেকে

পুজিবাজার