Ortho Songbad আর্কাইভ

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
৪২তম বিসিএসে চলমান মৌখিক পরীক্ষা আগামী ২৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বাকি পরীক্ষার সময় পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

মঙ্গলবার (২২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি কর্ম কমিশন।

এতে বলা হয়, মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে অবগতি করা হবে। এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। ২৩ মে থেকে এদের ভাইভা হওয়ার কথা ছিল।

পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে ভাইভা শুরু করলেও আজকে (২২ জুন) আবার এ ভাইভা পরীক্ষা স্থগিত করে পিএসসি। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ পরীক্ষা চলার কথা ছিল।

গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার