Ortho Songbad আর্কাইভ

আগ্রহ কমার শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

আগ্রহ কমার শীর্ষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার লেনদেন শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮ দশমিক ৫৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮ দশমিক ৫০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২০ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার